Posts

অনুপাত | শিউলি সিরাজ

Image
  কেউ না ডাকলেও ফিরে আসি নিজেকে প্রশ্ন করি, "জরুরি ছিলো? " দু-ভাগে ছিটকে পড়তে পড়তে একটা ত্রিভুজ  হেলে যায় ঈশানে- আরও এক বাহু আরও এক তল অতলেও মুখ গুঁজে লম্পট বক। ছায়া পড়ে আরশিতে কালো কালো জুঁই  আরও এক ঘোর ডোবা রাগজ্বরে ভেজায় রুমাল। তারপর ফিরে আসি  না ডাকা মায়ায় ভেঙে পড়ি গুঁড়ো গুঁড়ো  ২:১ বিভাজনে।

বেহুদা | নূরে আলম দুর্জয়

Image
এ দেয়াল থেকে ওই দেয়াল- সারা দেয়ালজুড়ে নিরলস টিকটিকি এদিক- সেদিক ছোটাছুটি দুই একটা পোকা জুটবে বলে কত আমুদে খুনসুঁটি! তবুও পৃথিবী-মন শরাবে শরাব ঘনঘোর রাতভর! [কবি মোকলেছুর রহমান-এর সম্পাদনায় শ্বেতপত্র’র  সখ্যা-৯ থেকে]

কু-ডাক | শাকিলা শারমীন বন্যা

Image
খচখচ করছে মনটা- বাইরে যাওয়া বুঝি ঠিক হবে না আজ  "ঠিক, ঠিক, ঠিক-” কুন্ঠে ভোগা দেয়ালের ফাঁকে  টিকটিকির সাবধানী ডাক  আর্থরাইটিসের রোগী ফার্নিচারগুলোরও যেন  নীরব সমর্থন টিকটিকিকে। দরজার বাইরে এক পা দিতেই  মিউ মিউ বেড়ে গেল অন্তঃসত্ত্বা বেড়ালটার।  আজ তাহলে ঝামেলা হবেই,  না বেরুনোই ভাল হবে বসে রইলাম বিখাউজ আক্রান্ত মেঝেতে ...

আমি শুধু আমার | কানিজ ফাতেমা শিফল

Image
আমি যখন জয়ের নিশানার দ্বার প্রান্তে  তখন পাষাণ হৃদয়ের মানব হলো  বিষাক্ত সাপ  হঠাৎ করেদিল আমার জীবনের সর্বনাশ  তাতেও নয় আমি হতাশ নয় নিরাশ  আমার জীবনে নিয়ে এত নাটক করার  নেই কারো অধিকার  আমার জীবনের সব আশা এখন  বন্দী কারাগার  কেননা আমি নই কারো আমি শুধু আমার

শ্রাবণ | ছোঁয়া

Image
  হয়তো এমন বৃষ্টি আসা উচিত নয়  হয়তো এখন বদ্ধ ঘরে শ্রাবণ মাস  হয়তো মেঘের ডাক পিওনের চাকরি শেষ  ঘরের খোলা জানালা আঁকে ঘোর প্রবাস। জলের ধারা পরম টানে অবিশ্রান্ত্র  ও-পার শুধু সবুজ রেখা বৃষ্টি নীল  এমন হাওয়া খুব ওড়াত ওড়না মেঘ  ফিরত ঘরে সিক্ত বসন অস্ত দিন। উড়ান বেলা কলেজ ফেরত হাত রাখ  ব্যর্থ কিছু মেঘলা দুপুর উধাও কাস  তাসের ঘরে বন্ধ খাতার গল্প সব  রাত পোহালে শাওয়ার স্নানে শ্রাবণ মাস।

মুখর এই বরষায় | শাকিলা শারমিন বন্যা

Image
বৃষ্টি, প্রবল বৃষ্টি; আকাশটা পুরো সাদা থান বারান্দার টবে কাকভেজা ক্যাকটাসগুলো আলতো করে ছুঁয়ে দেই তোমাকে মনে পড়ে- তোমাকে মনে পড়ে তোমার ভাবনায় মন বিভোর চারপাশটা বৃষ্টি মুখর তোমার দেখা নেই কতদিন তোমার দেখা নেই এক বরষা  দুই বরষা  কত বরষা যায় ...  তোমার দেখা নেই  যেন দোসরহীন কপোতি  অন্যজনা তোমার দোসর...

বাংলার ঋতু বৈচিত্র | খোদেজা বেগম

Image
বৈশাখের খর তাপ উড়ুউড়ু হাওয়া জ্যৈষ্ঠতে ঝড়-তুফান ভয়ে নাও বাওয়া আষাঢ়ে বাদল নামে গ্রাম যায় ভেসে শ্রাবণেতে শিকা বোনে বধূ যাও যায় বসে ভাদ্র মাসেতে নদী শান্ত সাম্য সাজে ভাদ্র মাসে পূঁজার ঢাক ঢোল বাজে কার্ত্তিক মাসেতে সবার খাদ্যে পরে টান অঘ্রায়ণ মাসে কৃষক কাটে পাকা ধান পৌষ মাসেতে পরে পিঠা খাওয়ার ধুম মাঘের শীতে গ্রাম দেয় কাঁথা মুড়ে ঘুম ফাল্গুনে রসুন বুনি- চাষি বসে ভাবে চৈত্রে চৈতালি পেলে দুঃখ ঘুচে যাবে বার মাসে তের পর্বণ- হিন্দু পালন করে  গম-ধান রবিশস্যে গোলা ডোল ভরে দুই দুই মাস নিয়ে ছয় ঋতু হয় বাংলার ষড়ঋতু ভাই বড় বিচিত্রময়।