মুখর এই বরষায় | শাকিলা শারমিন বন্যা
বৃষ্টি, প্রবল বৃষ্টি;
আকাশটা পুরো সাদা থান
বারান্দার টবে
কাকভেজা ক্যাকটাসগুলো
আলতো করে ছুঁয়ে দেই
তোমাকে মনে পড়ে-
তোমাকে মনে পড়ে
তোমার ভাবনায় মন বিভোর
চারপাশটা বৃষ্টি মুখর
তোমার দেখা নেই
কতদিন তোমার দেখা নেই
এক বরষা
দুই বরষা
কত বরষা যায় ...
তোমার দেখা নেই
যেন দোসরহীন কপোতি
অন্যজনা তোমার দোসর...

Comments
Post a Comment