বাংলার ঋতু বৈচিত্র | খোদেজা বেগম



বৈশাখের খর তাপ উড়ুউড়ু হাওয়া

জ্যৈষ্ঠতে ঝড়-তুফান ভয়ে নাও বাওয়া

আষাঢ়ে বাদল নামে গ্রাম যায় ভেসে

শ্রাবণেতে শিকা বোনে বধূ যাও যায় বসে

ভাদ্র মাসেতে নদী শান্ত সাম্য সাজে

ভাদ্র মাসে পূঁজার ঢাক ঢোল বাজে

কার্ত্তিক মাসেতে সবার খাদ্যে পরে টান

অঘ্রায়ণ মাসে কৃষক কাটে পাকা ধান

পৌষ মাসেতে পরে পিঠা খাওয়ার ধুম

মাঘের শীতে গ্রাম দেয় কাঁথা মুড়ে ঘুম

ফাল্গুনে রসুন বুনি- চাষি বসে ভাবে

চৈত্রে চৈতালি পেলে দুঃখ ঘুচে যাবে

বার মাসে তের পর্বণ- হিন্দু পালন করে 

গম-ধান রবিশস্যে গোলা ডোল ভরে

দুই দুই মাস নিয়ে ছয় ঋতু হয়

বাংলার ষড়ঋতু ভাই বড় বিচিত্রময়।

Comments

Popular posts from this blog

মুখর এই বরষায় | শাকিলা শারমিন বন্যা

মোহনা ১ম সংখ্যা সম্পাদকীয়