কু-ডাক | শাকিলা শারমীন বন্যা


খচখচ করছে মনটা-

বাইরে যাওয়া বুঝি ঠিক হবে না আজ 

"ঠিক, ঠিক, ঠিক-”

কুন্ঠে ভোগা দেয়ালের ফাঁকে 

টিকটিকির সাবধানী ডাক 

আর্থরাইটিসের রোগী ফার্নিচারগুলোরও যেন 

নীরব সমর্থন টিকটিকিকে।

দরজার বাইরে এক পা দিতেই 

মিউ মিউ বেড়ে গেল অন্তঃসত্ত্বা বেড়ালটার। 

আজ তাহলে ঝামেলা হবেই, 

না বেরুনোই ভাল হবে

বসে রইলাম বিখাউজ আক্রান্ত মেঝেতে ...

Comments

Popular posts from this blog

বাংলার ঋতু বৈচিত্র | খোদেজা বেগম

মুখর এই বরষায় | শাকিলা শারমিন বন্যা

মোহনা ১ম সংখ্যা সম্পাদকীয়