রূপের বাংলাদেশ | আসলাম সানীর কবিতা
সকাল হলে রোদ উঠলে
আলোয় ঝলোমল
সব হয় উজ্জ্বল,
রাতের আঁধার পালায় দূরে
পাখির গানে-সুরে সুরে
জাগায় বিশ্বলোক
সব করে ঝকমক
মাঠের শস্যে প্রাণের আবেশ
ছড়ায় আমার এই প্রিয়দেশ
ধন্য ধন্য বেশ
কবির বাংলাদেশ,
রবির বাংলাদেশ
ছবির বাংলাদেশ
নজরুল আর জীবনানন্দ
কাব্যে লয়ে জীবন ছন্দ
ছড়ায় আমার দেশ
ধন্য ধন্য বেশ
স্বপ্ন অনিঃশেষ
শুভের বাংলাদেশ
পুবের বাংলাদেশ
রূপের বাংলাদেশ
দিনের শুরু হলেই আশা
জীবন মানেই কান্না হাসা
দেশকে-মা-কে বুকে ডাকে
পবিত্র এক ভালবাসা ।
Comments
Post a Comment